মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ঢাকা

ভ্রমণ

ভুটান ভ্রমণে গেলে কোথায় কোথায় ঘুরবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৯ জুন ২০২৪, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

travel in bhutan

বাংলাদেশের নিকটতম প্রতিবেশি দেশ ভুটান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই দেশটি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। জানুন ভুটান ভ্রমণে গেলে কোথায় কোথায় ঘুরবেন।

আরও পড়ুন: প্রথমবার সৌদি ভ্রমণে যেসব বিষয় মাথায় রাখবেন


বিজ্ঞাপন


রাজধানী থিম্পু

ভুটান ভ্রমণ শুরু করা যেতে পারে রাজধানী থিম্পু থেকে। এখানেই দেশের রাজা-রানি বাস করেন।  ছবির মতো সাজানো গোছানো এই শহর একেবারে দূষণমুক্ত। চারদিকে শুধু পাহাড় আর সবুজের ছড়াছড়ি। রাজার বাড়িছাড়া, বুদ্ধ পয়েন্ট, তাশিচো জং, মেমোরিয়াল করটেন, সেন্টেনারি ফারমার মার্কেট, জাতীয় গ্রন্থাগার, ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্র্যাডিশনাল মেডিক্যাল, দ্য ফোক হেরিটেজ মিউজিয়াম, চাংগাংখা লাখান, দেচেন ফোদ্রাং, ডোচুলা, তাকিন প্রিসার্ভ, জাংটো পেরলি লাখাং ঘুরে দেখতে হবে।

bhutan

পারো


বিজ্ঞাপন


ভুটানের ঐতিহ্যবাহী এবং পবিত্র শহর পারো-র নাম বিশ্বের সবচেয়ে সুন্দর শহরের একটি। শহরটি যেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনই ঐতিহ্য এবং সংস্কৃতিতে সমৃদ্ধ। পারো দিয়ে বয়ে গেছে পারো চু এবং ওয়াং চু নদী। বিখ্যাত তাকসাং মনাস্ট্রি বা টাইগার নেস্ট রয়েছে এই পারো শহরেই। এখানে লাল চালের চাষ হয়। পারোতেই আছে ভুটানের বিমানবন্দর। টাইগার নেস্ট, উজ্ঞান পেলরি প্যালেস, রিংপুং জং, কাইচু লাখাং, জাংসারবু লাখাং, হা ভ্যালি, চেলেলা পাস, কিলা গোয়েম্বা, ড্রাক চোডিং, দুংসে, তা জংসহ একাধিক দর্শণীয় স্থান রয়েছে পারোতে।

bhutan-pic-3

পুনাখা জং

থিম্পুর আগে ভুটানের রাজধানী পুনাখা জং-এর প্রাকৃতিক সৌন্দর্য্যও ঈর্ষণীয়। পুনাখা জং-এর অর্থ সুখের রাজপ্রাসাদ। উপত্যাকাটির মাঝ দিয়ে বয়ে গেছে ফো চু এবং মো চু নদী। এলাকায় বৌদ্ধ সংস্কৃতির প্রভাব প্রধান। পুনাখা জং, চিমি লাখাং, জিগমে দোরজি জাতীয় উদ্যান, রিশতা গ্রাম এখানকার প্রধান আকর্ষণ।

travel_in

থ্রংসা

থ্রংসা শহরের আরেক নাম ভুটানের বারান্দা। শহরটিকে দূর থেকে দেখলে মনে হয় যেন একটি বারান্দা। গাছ, ফুল, সাবেকি ইমারত, প্রাচীন স্থাপত্য সব নিয়ে সাজানো গোছানো একটি শহর এই থ্রংসা। শান্তশিষ্ট এই শহরটি শান্তিপ্রিয় পর্যটকদের অবসর যাপনের অন্যতম সেরা স্থান।

travel

বুমথাং বা জাকার উপত্যকা

বুমথাং বা জাকার উপত্যকাকে বলা হয় ভুটানের সুইৎজারল্যান্ড। সুইৎজারল্যান্ডের আরেকটি জিনিসও এখানে মেলে। তা হল সুইস চিজ। ভুটানের সুইস চিজ বিশুদ্ধ এবং সুস্বাদু। জাকার উপত্যকায় গেলে সুইস চিজ না চেখে দেখলে ঠকবেন। ডাকার জং, ওয়াংডিচলিং রাজপ্রাসাদ, একাধিক লাখাং, তামসিং গুম্ফা ইত্যাদি ঘুরে দেখা যায় ভুটানের সুইজারল্যান্ডে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর