শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাংলা নববর্ষ

পহেলা বৈশাখে যেভাবে সাজলে আকর্ষণীয় লাগবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৪, ০৮:৩৮ এএম

শেয়ার করুন:

pohela boishakh

দুয়ারে কড়া নাড়ছে বৈশাখ। আজকের দিনটি পার হলেই কাল পহেলা বৈশাখ। বাংলা নববর্ষে প্রত্যেক বঙ্গতনয়াই সুন্দর করে সাজার স্বপ্ন দেখেন। তাই তো তারা এদিনের জন্যে সুন্দর একটি শাড়ি আলাদা করে তুলে রাখেন। আপনিও নিশ্চয়ই সেদিন সুন্দর করে সাজার পরিকল্পনা করেছেন? জানুন কীভাবে সাজলে আপনাকে আকর্ষণীয় লাগবে। 

আরও পড়ুন: ঈদের বাজারে কাটতি ছিল এই ৪ ধরনের পোশাকের


বিজ্ঞাপন


সঠিক শাড়ি বেছে নিন

পহেলা বৈশাখে পরার জন্যে আপনি একটি সুতির শাড়িই বেছে নিতে পারেন। কারণ এই সময়ে গরম বেশি, তাই এমন শাড়ি বেছে নেওয়া উচিত, যা পরে আপনি কম্ফোর্টেবল অনুভব করবেন। সেক্ষেত্রে নববর্ষের জন্যে একটি সুন্দর সুতির শাড়িই যত্ন করে তুলে রাখতে পারেন। আর এমন শাড়ি যে চমৎকারভাবে স্টাইল করা যায়, সে কথা তো বলাই বাহুল্য!

saj

মানানসই ব্লাউজও 

শাড়ি পরে সাবেকি লুক ক্রিয়েট করার জন্যে তার সঙ্গে মানানসই ব্লাউজ পরাও জরুরি। কারণ আপনি যদি দুর্দান্ত একটি শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজই না পরেন, তাহলে আপনার লুকটি অসম্পূর্ণই থেকে যাবে।


বিজ্ঞাপন


boishakh2

বিশেষ করে এই সময়ের ট্রেন্ডিং ব্লাউজ বেছে নেওয়ার চেষ্টা করুন। তাতে আপনার লুকটি আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

অনন্য ছোঁয়া রাখুন

শাড়ি লুকে ফিউশন ছোঁয়া দিতে আপনি কয়েকটি ডিটেলিং এই লুকে যোগ করতে পারেন। তাতেই আপনার লুকটি হয়ে উঠবে অনন্য। এক্ষেত্রে আপনি শাড়ির সঙ্গে বেল্ট পরতে পারেন কিংবা শাড়ির সঙ্গে স্টাইল করতে পারেন একটি জ্যাকেট। এমনকি পরতে পারেন বুটস কিংবা অন্যান্য় অ্যাকসেসরিজও। 

boishakh

গয়নায় থাকুক সাবেকি ছোঁয়া

পহেলা বৈশাখ উপলক্ষে সাবেকি সাজই বেশিই প্রাধান্য পায়। তাই এদিন শাড়ির সঙ্গে মানানসই গয়না পরাই শ্রেয়। এক্ষেত্রে আপনি গোল্ডেন স্টেটমেন্ট জুয়েলারি তো পরতেই পারেন। পাশাপাশি কাপড়ের গয়না, কাঠের গয়না কিংবা পোড়া মাটির গয়নাতেও সাজতে পারেন। এমনকি সিলভার জুয়েলারি কিংবা অক্সিডাইজড জুয়েলারিও আপনার সাজকে অনন্য মাত্রায় পৌঁছে দেবে।

saj

মেকআপ কীরকম হবে?

সাজ সম্পূর্ণ করতে মানানসই মেকআপ করাও মাস্ট। তাই এদিন আপনি গাঢ় করে কাজল পরতে পারেন। আর তার সঙ্গে ছোট্ট টিপও বেশ দেখতে লাগে! হালকা নিউট্রাল মেকআপ বেস তৈরি করুন। গালে রাখুন ব্লাশ ও হাইলাইটারের ছোঁয়া। 

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর