মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গ্যাস সিলিন্ডারের রঙ কেন লাল হয়? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

গ্যাস সিলিন্ডারের রঙ কেন লাল হয়? 

বর্তমানে কম-বেশি সবার বাড়িতেই গ্যাস সিলিন্ডার রয়েছে। একসময় লাইনের গ্যাসের আধিক্য দেখা গেলেও এখন সিলিন্ডারের ব্যবহার বেড়েছে। কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছেন বেশিরভাগ গ্যাস সিলিন্ডারের রঙ সবসময় লাল হয় কেন? 

বাজারে কিছু নীল রঙেরও সিলিন্ডারের দেখা মেলে। তবে রান্নার কাজে লাল রঙের গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হয়। আরও একটি বিষয় আছে। খেয়াল করলে দেখবেন, গ্যাস সিলিন্ডারের নীচের দিকে কয়েকটি বড় বড় গোল ফুটো থাকে। এমনটাই বা কেন থাকে? এটি কি কেবল ডিজাইনের জন্য নাকি এর পেছনেও অন্য কোনো কারণ আছে? 

gas1

এই গর্তগুলো থাকার পেছনেও বৈজ্ঞানিক কারণ রয়েছে। কখনও গ্যাস সিলিন্ডারের তাপমাত্রা বেড়ে গেলে, এসব গর্ত থেকে বাতাস বের হতে থাকে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। সিলিন্ডারের পৃষ্ঠকে উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা করে এই ফুটোগুলো। অর্থাৎ, সুরক্ষার জন্য এই ফুটোগুলো থাকে। 

এবার আসা যাক সিলিন্ডারের রং কেন লাল হয়? আসলে গ্যাস সিলিন্ডার লাল রঙ হওয়ায় এটি দূর থেকে সহজেই দেখা যায়। এজন্যই একে লাল রঙ করা হয়। 

gas3

নীল রঙের সিলিন্ডারের ক্ষেত্রেও একই যুক্তি দেওয়া হয়। পাশাপাশি লাল রং বিপদের সংকেত বোঝায়। সিলিন্ডার দেখে যেন সবাই দূর থেকে সতর্ক থাকতে পারেন এজন্য এটি লাল রঙ করা হয়। 

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর