সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এই ৩ উপাদান 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৫১ পিএম

শেয়ার করুন:

চিনির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন এই ৩ উপাদান 

চিনিকে বলা হয় সাদা বিষ। স্বাস্থ্য সুরক্ষায় চিনি থেকে তাই দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অনেকে রোজকার মিষ্টি খাবারে চিনি বদলে গুড় ব্যবহার করেন। কেউবা চা-কফির সঙ্গে মেশান কৃত্রিম চিনি। এখানেও আছে বিপদ। তাহলে উপায়? 

পুষ্টিবিদরা বলছেন, মিষ্টি স্বাদের জন্য চা-কফিতে চিনির পরিবর্তে ব্যবহার করতে পারেন কিছু নির্দিষ্ট উপাদান। চলুন জেনে নিই বিস্তারিত- 


বিজ্ঞাপন


honey

মধু

চিকিৎসকদের মতে, চিনির পরিবর্তে রান্নায় ব্যবহার করুন খাঁটি মধু। এতে স্বাদও ভালো হবে, উপকারও মিলবে। চিনির বিকল্প হিসেবে সবচেয়ে স্বাস্থ্যকর সুইটনার মধু। ১ টেবিল চামচ মধুতে ক্যালোরির পরিমাণ ৬৪।

syrup


বিজ্ঞাপন


মেপল সিরাপ

অনেক বড় বড় রেস্তরাঁয় রান্নায় মেপল সিরাপ ব্যবহার করা হয়। এটি খাবারকে মিষ্টি করে। শরীরের কোনো ক্ষতি করে না। এর ক্যালোরিও অনেক কম। 

sugar1

নারকেল থেকে তৈরি চিনি

স্বাস্থ্যকর ও একেবারেই ডায়াবেটিক নয় বলে এই উপাদানের চাহিদা তুঙ্গে। নারকেল থেকে বানানো এই চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টি খাবারে। কোকোনাট সুগারে ক্যালোরি অনেক কম থাকে। ১ টেবিল চামচ কোকোনাট সুগারে ক্যালোরির পরিমাণ ৪৫।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর