আশেপাশে গাছ থাকলে মনে একধরণের প্রশান্তি বিরাজ করে। আর তাই বৃক্ষপ্রেমীরা ঘর সাজাতে চান পছন্দের গাছ দিয়ে। বাহারি সব গাছে যেন বাড়ে ঘরের সৌন্দর্য, তেমনি ভালো থাকে মন। কিন্তু শীতকাল এলে বৃক্ষপ্রেমীরা পড়ে যান চিন্তায়। কেননা শীতকাল পাতা ঝরার মৌসুম।
শীত এলে গাছের অর্ধেক পাতাই ঝরে যায়। এসময় কীভাবে গাছের যত্ন নেবেন? চলুন জানা যাক শীতে ইন্ডোর প্ল্যান্টের যত্ন নেওয়ার উপায়-
বিজ্ঞাপন

সকালের রোদ
শীতকাল সূর্যের দেখা পাওয়া কষ্টকর। কিন্তু ঘরের গাছগুলোর যত্ন নিতে রোদ দরকার। শীতে সকালের দিকে বেশ কিছুক্ষণ রোদ থাকে। এসময় গাছগুলো রোদে দিয়ে রাখুন। জানলা দিয়ে রোদ এলে জানলার কাছেই গাছগুলো রাখুন। এতে খানিকটা হলেও সূর্যের আলো পাবে গাছগুলো।
সন্ধ্যার পয় বাইরে নয়
বিজ্ঞাপন
শীতে দিনের সবসময় তাপমাত্রা একরকম থাকে না। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যায়। তাই সন্ধ্যার পর আর বারান্দায় গাছ রাখবেন না। কেননা বেশি ঠান্ডায় গাছ শুকিয়ে যেতে পারে।

পরিমিত পানি দিন
শীতে গাছের পানিশোষণের ক্ষমতা খানিকটা কমে যায়। তাই গাছে পানি দেওয়ার বিষয়ে সাবধানে থাকুন। জল দেওয়ার আগে দেখে নিন মাটি ভেজা আছে কি না। ভেজা থাকলে বেশি পানি দেওয়া যাবে না। শুকনো থাকলে তবেই পানি দিন। বেশি পানি দিলে আবার গাছের গোড়া পচে যাওয়ার ভয় থাকে।
শুকনো পাতা ছাঁটুন
শীতে গাছের পাতা বেশি শুকিয়ে যায়। প্রতিদিন সকালে উঠে গাছের শুকনো পাতাগুলো ছেঁটে ফেলুন। নিয়মিত এটি করলে গাছের বৃদ্ধিও বাড়বে।

আলাদা স্থানে রাখুন
ঘরের বিভিন্ন গাছ শীতে একত্রে রাখবেন না। এক জায়গায় গাছগুলো থাকলে সেখানকার তাপমাত্রাও খানিকটা বেড়ে যায়। তাই সব গাছ একটু আলাদা আলাদা করে রাখুন।
এনএম




