বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ঢাকা

রুমাল না টিস্যু, কোনটি স্বাস্থ্যকর? 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৩, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

tissue

ঘর থেকে বের হলেই মুখে জমে ঘাম। তাড়াতাড়ি সেই ঘাম মুছতে পকেট বা ব্যাগ থাকা রুমাল ব্যবহার করেন অনেকে। ছোট্ট সুতি কাপড়ের টুকরোটি খুব সহজেই শুষে নেয় ঘাম। কেউবা আবার এই কাজে ব্যবহার করেন টিস্যু। মনে প্রশ্ন জাগতে পারে, স্বাস্থ্যের দিক কল্পনা করলে কোনটি বেশি উপকারি? টিস্যু না রুমাল? 

টিস্যু আর রুমাল দুটোই উপকারি। দেখতে ছোট হলেও এদের অনেক ব্যবহার রয়েছে। সাধারণত হাসপাতাল, রেস্টুরেন্ট ও অফিসে টিস্যু ব্যবহৃত হয়। আজকাল অনেকে ঘরেও এটি ব্যবহার করেন। অন্যদিকে, রুমালের জায়গা হয় পকেট বা হ্যান্ডব্যাগে। 


বিজ্ঞাপন


tissue2

স্বাস্থ্যের জন্য ভালো কোনটি? 

টিস্যু আর রুমাল— উভয়ের কাজই হলো সুস্থ থাকা আর জীবাণু থেকে দূরে রাখা। বিশেষজ্ঞদের মতে, সর্দি, কাশি বা ফ্লু হলে একই রুমাল ব্যবহার না করাই ভালো। এতে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে যায়। কারণ, আক্রান্ত ব্যক্তি একই রুমাল বারবার ব্যবহার করেন। ফলে পকেট, টেবিল বা ব্যাগ যেখানেই এই রুমাল রাখা হবে সেখান থেকেই জীবাণু ছড়াবে। তাই ইনফেকশন এড়াতে রুমালের চাইতে টিস্যু ব্যবহার করাই বেশি ভালো। 

rumal


বিজ্ঞাপন


রুমালের যত্নে করণীয় 

একাধিকবার ব্যবহার করা যায় বলে অনেকেই রুমাল ব্যবহার করতে চান। সেক্ষেত্রে রুমালটি সঠিকভাবে পরিষ্কার করতে হবে। রুমাল ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিন। প্রতিদিন রুমাল ধুয়ে দিন। অপরিষ্কার কোনো স্থানে রুমাল রাখবেন না। এতে উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর