দুধ আদর্শ খাবার। শরীরের প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান এতে মেলে। ফলে পুষ্টির চাহিদা মিটিয়ে শরীরের ভারসাম্য বজায় রাখে। তাই একে সুষম খাবারও বলা হয়। দুধের এতসব গুণ থাকার পরও অনেকেই নিয়মিত দুধ পান করেন না। জেনে নিন দুধ না খেলে যেসব রোগে আপনি ভুগতে পারেন।
দাঁতের ক্ষয়
দাঁতের সমস্যায় দুধ খুবই কার্যকরী। দাঁতের ক্ষয় রুখতে দুধ খুবই কার্যকরী, কারণ, দুধে আছে ক্যালশিয়াম।
কোষ্ঠকাঠিন্য
কোষ্ঠকাঠিন্যের সুরাহা দুধেই। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাঁদের নিয়মিত দুধ পান করা উচিত।
হৃদযন্ত্রের সমস্যা
হৃদযন্ত্রের সমস্যা থেকে শরীরকে মুক্ত রাখে দুধ। এর পটাশিয়াম স্ট্রোকের বা হৃদযন্ত্রের অন্যতর অসুবিধা থেকে শরীরকে রক্ষা করে।
মস্তিষ্কের স্বাস্থ্য
মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে। দুধ বা দুগ্ধজাত উপাদান নিয়মিত খেলে মস্তিষ্কে জমা পড়ে অ্যান্টিঅক্সিড্যান্ট যা মস্তিষ্কের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে।
এজেড




