শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

স্মার্ট ও বুদ্ধিমান ব্যক্তির ৬ বৈশিষ্ট্য 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

স্মার্ট ও বুদ্ধিমান ব্যক্তির ৬ বৈশিষ্ট্য 

স্মার্ট বলতে আমরা বুঝি ব্যক্তির একাডেমিক ক্ষমতা আর যুক্তির দক্ষতা। একজন মানুষ যখন সঠিক যুক্তি দিয়ে পরিস্থিতি সামলান তখন তাকে বুদ্ধিমান বলা হয়। কেউ কিন্তু জন্ম থেকেই স্মার্ট বা বুদ্ধিমান হন না। বরং ক্রমাগত চর্চার মাধ্যমে এই দক্ষতা অর্জন করেন। 

সৃজনশীল উপায়ে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার ক্ষমতাই স্মার্টনেস। একজন স্মার্ট বা বুদ্ধিমান ব্যক্তির কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। চলুন এমন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নিই-


বিজ্ঞাপন


man

একা থাকতে পছন্দ করেন 

হয়তো ভাববেন একাকী মানে তো নিঃসঙ্গতা। বিষয়টি কিন্তু তেমন নয়। মানুষ যখন অন্য মানুষজনের সঙ্গে থাকেন তখন চারপাশে কী ঘটছে তা লক্ষ্য করার খুব একটা সময় থাকে না। কিন্তু তিনি যখন একা থাকেন, তখন চিন্তা করতে পারেন। চারপাশে ঘটছে এমন কিছু লক্ষ্য করতে পারেন। এসব থেকে জ্ঞান অর্জন করতে পারেন। এই কারণে স্মার্ট ব্যক্তিরা নিজেদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন। 

অভিজ্ঞতা থেকে শেখেন


বিজ্ঞাপন


কেবল বই পড়েই সম্পূর্ণ জ্ঞান অর্জন করা যায় না। নিজের অভিজ্ঞতা থেকেও শেখার রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনের নানা অভিজ্ঞতা থেকেও অনেককিছু শেখার রয়েছে যা আমাদের ভবিষ্যতে আরও ভালো মানুষ হতে সাহায্য করে। স্মার্ট ও বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় জ্ঞানের সন্ধান করেন। সাধারণ জিনিসগুলোর মধ্যেও তারা এমন নিদর্শন খুঁজে পান যা অন্যরা উপলব্ধি করতে পারেন না। 

man

ব্যর্থতা স্বীকার করেন

ব্যর্থতা জীবনের অংশ এবং সেগুলোকে গ্রহণ করা একটি দক্ষতা। মানুষ জীবনে কখনো ব্যর্থ হন, কখনো জয়ী হন। এই ব্যাপারটি স্মার্ট মানুষরা সহজেই বোঝেন। একাধিকবার ব্যর্থ হলেও তারা হাল ছাড়েন না। তারা ভুল স্বীকার করেন। সেখান থেকে শিখে আবার চেষ্টা করেন।

দিবাস্বপ্ন দেখতে পছন্দ করেন

দিবাস্বপ্ন মানেই যে অলীক স্বপ্নে ভাসা এমনটা কিন্তু নয়। স্মার্ট ব্যক্তিদের আরেকটি সাধারণ অভ্যাস হলো তারা মনকে বিচরণ করতে দেন। গবেষণা অনুযায়ী, দিবাস্বপ্ন সমস্যা সমাধানের দক্ষতা এবং সৃজনশীলতাকে বাড়িয়ে তুলতে পারে। দিবাস্বপ্ন বলতে দৃশ্যমান বিষয়ের প্রতি সরাসরি ফোকাস না করে অবচেতনভাবে বিষয়গুলো নিয়ে চিন্তা করাকে বোঝায়। বিষয়টি থেকে দূরে সরে এবং দৃশ্যের পরিবর্তন আনতে পারলে তা সৃজনশীলতার স্তরকে বাড়িয়ে তোলে।

man

সমাধান খুঁজে বের করেন

বুদ্ধিমান ব্যক্তিরা কঠিন পরিস্থিতিতে পড়ার সঙ্গে সঙ্গে সাহায্যের জন্য অন্যের কাছে ছুটে যান না। তারা নিজেকে মূল্যায়ন করেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করেন এবং কারো সাহায্য ছাড়া নিজেরাই সমস্যার সমাধান করেন। এমনকী যদি কাজটি শেষ করা তাদের পক্ষে অসম্ভব বলে মনে হয়, তবুও তারা হাল ছেড়ে দেন না। একগুঁয়ে মনে হলেও, এই বৈশিষ্ট্যটি মানুষকে স্বয়ংসম্পূর্ণ করে তোলে।

কতটা স্মার্ট তা নিয়ে কথা বলেন না

স্মার্ট লোকেরা কখনো নিজেদের নিয়ে বড়াই করে না। তাদের এমনটা করার প্রয়োজনও হয় না। একজন ব্যক্তি স্মার্ট বা বুদ্ধিমান হলে এমনিই তা অন্যের নজরে পড়ে। বুদ্ধিমান ব্যক্তিরা অন্যরা কী ভাবল তা খেয়াল করেন না। বরং চারপাশে ঘটে যাওয়া জিনিসগুলোকে উপলব্ধি করতে এবং তাদের মনকে বিস্তৃত করতে ব্যস্ত থাকেন।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর