শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

শুধু বর্ণে-গন্ধেই নয়, ঔষধি গুণেও সেরা গোলাপ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ জুন ২০২৩, ১০:০২ এএম

শেয়ার করুন:

শুধু বর্ণে-গন্ধেই নয়, ঔষধি গুণেও সেরা গোলাপ

ফুলের মধ্যে গোলাপের কদরই সবচেয়ে বেশি। এর রূপে, গন্ধে মতোয়ারা মানুষ। অনেকেই জানেন না, গোলাপের ঔষধি গুণও আছে।   

মানসিক চাপ কমাতে সহায়ক গোলাপ। আয়ুর্বেদ শাস্ত্র মতে এই ফুলের সুগন্ধ কাজ করে অ্যারোমা থেরাপি হিসেবে। গোলাপ ফুলের পাপড়ি খাওয়ার ফলে ভেতর থেকে সতেজ বোধ করবেন আপনি। এ ক্ষেত্রে গোলাপের গন্ধও উপকারি।


বিজ্ঞাপন


roseমানুষের শরীরে গরমের সময়ে তাপ উৎপন্ন হয়; শরীরের অবাঞ্চিত তাপ দূর করতে গোলাপের পাপড়ি ও চিনি দিয়ে হার্বাল চা তৈরি করে খেতে পারেন। আলস্য, ক্লান্তি, পেট ব্যথা, মুখে ঘা, পেটে ব্যথা, মাথা ব্যথা, নাক থেকে রক্তক্ষরণ, চোখ ফোলা, রোদে পোড়া এসব সমস্যা থেকেও সহজে মুক্তি দিতে সাহায্য করে এটি।

রূপচর্চায় কাজে গোলাপের ব্যবহার বহুল প্রচলিত। মধু ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করলে ত্বকের অনেক সমস্যার সমাধান হয়। গোলাপের তৈরি ফেসপ্যাক ত্বকে পুষ্টি জোগাতে সাহায্য করে। ত্বক উজ্জ্বল করার পাশাপাশি ত্বকের দাগছোপও দূর করে এটি। প্রতিদিন ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।

শুধু মানসিক চাপ বা উদ্বেগ নয়, মুখের ঘা, বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত, মাইগ্রেন, হজমের সমস্যা, হার্টের স্বাস্থ্যসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণে সাহায্য করে গোলাপ ফুলের চা।

roseগোলাপের পাপড়িতে যেসব ফাইবার থাকে সে গুলো হজমশক্তি বাড়াতে সাহায্য করে। হজমের সমস্যা থাকলে, তিন থেকে চার দিন খালি পেটে গোলাপের পাপড়ি এবং পানি দিয়ে তৈরি পেস্ট খেলে উপকার পাওয়া যাবে। এই পেস্ট খাওয়ার ফলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকেও স্বস্তি মিলবে।


বিজ্ঞাপন


অনিদ্রা ও পর্যাপ্ত বিশ্রামের অভাবে ক্লান্তি দেখা দিতে পারে। এ ক্ষেত্রে গোলাপের পাপড়ি এবং নির্যাস খুব কার্যকর। এর ঘ্রাণ মন শান্ত ও ফুরফুরে রাখে। এ ক্ষেত্রে গরম পানিতে গোলাপের পাপড়ি দিয়ে স্নান করলেও আরাম পাবেন।

roseশুকনা গুঁড়া করা গোলাপের পাপড়ি অল্প পানিতে মিশিয়ে ক্ষতস্থানে ব্যবহার করলে ক্ষতস্থান দ্রুত ভালো হয় বলে জানিয়েছেন অনেকে।

গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি কমাতে চাইতে শুকনো গোলাপের পাপড়িপানিতে ফুটিয়ে ছেঁকে সেই পানিতে গার্গল করলে আরাম মিলবে।

গোলাপের কুঁড়ি থেকে প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায়। তাই গোলাপের কুঁড়ির তৈরি চা ঠান্ডাজনিত সমস্যা ও কাশির প্রাদুর্ভাব কমাতে কার্যকরী ভূমিকা পালন করে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর