রোববার, ১৭ মে, ২০২৬, ঢাকা

বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০২৩, ১১:১৫ এএম

শেয়ার করুন:

বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস

বাবা— দুই অক্ষরের এই নামটি উচ্চারিত হলেই যেকোনো সন্তানের হৃদয়ে জেগে উঠে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতার অনুভূতি। একজন সন্তানের জীবনে বাবার অবদান বলে শেষ করা যাবে না। বাবা অনেকটা মোমবাতির মতো, যে নিজে জ্বলে পরিবারকে আলোকিত করে।

অনেকেই বাবার আত্মত্যাগ বুঝতে পারেন। আবার অনেকে বাবার এই আত্মত্যাগ বুঝতে সক্ষম হই না। যেকোনো কঠিন পরিস্থিতিতে বাবা আমাদের আগলে রাখেন। সন্তানের জন্য নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হন না। বাবার বাহিরের রূপটা যতটা না শক্ত ভিতরের অংশটা ততটা নরম। সন্তানের বিপদে বাবা বর্মের মতো সামনে এসে দাঁড়ান। চলুন দেখে নিই বাবাকে নিয়ে কিছু আবেগঘন স্ট্যাটাস-


বিজ্ঞাপন


১। বাবা মানে সব অন্ধকার দূর করে ভোরের আলো দেখা।

২। ভালোবাসি না বলেও যিনি নিঃস্বার্থভাবে সারা জীবন ভালোবেসে যান তিনিই হলেন বাবা।

৩। বাবারা হাসে না, তারা পরিবারের মুখে হাসি ফোটায়।


বিজ্ঞাপন


৪। বাবা আমাদের বটবৃক্ষের মতো ছায়া দিয়ে রাখেন। যার কারণে সূর্যের তাপ আমাদের ছুঁতে পারে না।

৫। আমরা যখন আমাদের বাবার কাছে কিছু চাই, সেই চাওয়া পূরণ করতে তিনি দশজন মানুষের কাছে মাথা নিচু করতে একবারও চিন্তা করেন না।

৬। সব প্রত্যাশা পূরণের অপর নাম বাবা। একমাত্র বাবাই সন্তানের সব আশা পূরণের জন্য আজীবন চেষ্টা করে যান।

৭। দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু বাবার ভালোবাসা কখনো বদলাবে না।

৮। বাবা মানে শত শাসন সত্ত্বেও এক নিবিড় ভালোবাসা।

৯। পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনও পিতার ভালবাসা পায়নি।

১০। বিশ্বের সবচেয়ে অসম্ভব দুটি কাজ হলো মায়ের মমতা এবং বাবার দক্ষতা খুঁজে বের করা।

১১। একজন বাবা যতই রেগে যান না কেন, তিনি সন্তানের প্রতিটি ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন।

১২। বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায়। কিন্তু বাবার ভালোবাসা কেনা যায় না।

১৩। আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।

একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যায়, তার হিসাব কেউ কখনো দিতে পারবে না। বাবাকে ভালোবাসুন। আজ হয়তো তার সক্ষমতা আছে। তিনি আপনাকে আগলে রাখছেন। কিন্তু তার দুঃসময়ে আমাদের উচিৎ তার পাশে থাকা। তার সেবা করা। কারণ স্বার্থ ছাড়া কেউ যদি আমাদের ভালোবাসেন তিনি হলেন বাবা।

এনএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর