শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

হলি আর্টিজানে হামলা: আপিল শুনতে বেঞ্চ নির্ধারণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

শেয়ার করুন:

হলি আর্টিজানে হামলা: আপিল শুনতে বেঞ্চ নির্ধারণ

রাজধানীর হলি আর্টিজান মামলার আসামিদের মৃত্যদণ্ড নিশ্চিত (ডেথ রেফারেন্স) ও আসামিদের করা আপিল শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করা হয়েছে।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী চাঞ্চল্যকর এ মামলার শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করেছেন। মামলাটিতে দণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য বিচারপতি সহিদুল করিমের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটি পাঠানো হয়েছে।

আদালত সূত্রে এমন তথ্য জানা গেছে।

২০১৯ সালের ২৭ নভেম্বর হলি আর্টিজান মামলায় ৭ আসামিকে মৃত্যুদণ্ড ও একজনকে খালাস দেন নিম্ন আদালত। ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন।

একই বছরের ৩০ নভেম্বর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭ আসামির ডেথ রেফারেন্স ও মামলার যাবতীয় নথি হাইকোর্টে আসে। এর পরেই ওই সময়ের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অগ্রাধিকার ভিত্তিতে মামলার পেপারবুক প্রস্তুতের নির্দেশ দেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশান এলাকার হলি আর্টিজান বেকারিতে নজিরবিহীন হামলা চালিয়ে ২২ জনকে হত্যা করে জঙ্গিরা। এদের মধ্যে অধিকাংশই ছিলেন বিদেশি নাগরিক। হামলা প্রতিরোধে গিয়ে বোমার আঘাতে নিহত হন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন।

এ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন তামিম চৌধুরীর সহযোগী আসলাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু জাররা ওরফে র‍্যাশ, অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী নব্য জেএমবি নেতা হাদিসুর রহমান সাগর, জঙ্গি রাকিবুল হাসান রিগ্যান, জাহাঙ্গীর আলম ওরফে রাজীব ওরফে রাজীব গান্ধী, হামলার অন্যতম পরিকল্পনাকারী আব্দুস সবুর খান (হাসান) ওরফে সোহেল মাহফুজ, শরিফুল ইসলাম ও মামুনুর রশিদ। 

ওই হামলায় দুই পুলিশ কর্মকর্তা- সহকারী কমিশনার রবিউল ইসলাম ও ওসি সালাহ উদ্দিনসহ ২২ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক, ৭ জন জাপানি, একজন ভারতীয় এবং একজন বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক। বাকি দুজন ইশরাত আকন্দ ও ফারাজ আইয়াজ হোসেন বাংলাদেশি নাগরিক।

এআইএম/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর