শনিবার, ৩০ মে, ২০২৬, ঢাকা

পরোয়ানা ছাড়াও যেসব কারণে গ্রেফতার করতে পারে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২২, ০৯:০১ এএম

শেয়ার করুন:

পরোয়ানা ছাড়াও যেসব কারণে গ্রেফতার করতে পারে পুলিশ

আদালতের গ্রেফতারি পরোয়ানা না থাকলেও নয়টি কারণে যেকোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারা প্রয়োগ করে পুলিশ এমন পদক্ষেপ নিতে পারে। অথচ আমাদের অনেকেরই বিষয়টি সম্পর্কে ধারণা নেই।

সাধারণত আমরা মনে করে থাকি কোনো ব্যক্তিকে গ্রেফতারে আদালতের আদেশ না থাকলে তাকে ধরা যাবে না। এই ধারণাটা ভুল। যেকোনো ব্যক্তিকে আদালতের পরোয়ানা ছাড়াও গ্রেফতার করতে পারে পুলিশ। তবে আমলযোগ্য অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকে গ্রেফতার করা যাবে না।


বিজ্ঞাপন


আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে পুলিশ যেকোনো ব্যক্তিকে ৫৪ ধারার অধীনে গ্রেফতার করতে পারবে। ৫৪ ধারার অধীনে ৯ ধরনের অপরাধে পুলিশ গ্রেফতার করতে পারে।

যেসব কারণে পরোয়ানা ছাড়াই গ্রেফতার করতে পুলিশ

১. সরকার কাউকে অপরাধী বলে ঘোষণা করলে। এছাড়া কোনো ব্যক্তি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক কোনো কাজ করলে।

২. আইনশৃঙ্খলা বাহিনীর কাজে বাধা দিলে বা আইনগত হেফাজত থেকে পালিয়ে যাওয়া ব্যক্তি।


বিজ্ঞাপন


৩. কেউ আমলযোগ্য অপরাধ করে থাকলে অথবা তাতে জড়িত থাকার অভিযোগ থাকে তাহলে পুলিশ তাকে গ্রেফতার করতে পারবে।

৪. বিদেশে কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি, যদি অপরাধটি বাংলাদেশে করলে অপরাধ হয়ে থাকে।

৫. কারও কাছে ঘর ভাঙার সরঞ্জামাদি থাকলে সেই ব্যক্তিকে পুলিশ বিনা পরোয়ারায় গ্রেফতার করতে পারবে।

৬. মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও মুদ্রা বহন করলে।

৭. যেকোনো থানা থেকে আসামি গ্রেফতারের অনুরোধ পাওয়া গেলে।

৮. সশস্ত্রবাহিনী থেকে পলায়নকারী ব্যক্তি।

৯. কারামুক্তিপ্রাপ্ত আসামি যদি আবারও একই অপরাধ করে।

এছাড়াও ফৌজদারি কার্যবিধির ৫৫, ৫৬, ৫৭ ও ৫৯ ধারায় বিনা পরোয়ানায় গ্রেফতারের বিধান আছে।

এআইএম/এমআর

 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর