বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

আড়াই মাস পর জামিনে মুক্ত সেই সিফাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৪০ পিএম

শেয়ার করুন:

আড়াই মাস পর জামিনে মুক্ত সেই সিফাত
শিক্ষার্থী মোহাম্মদ সিফাত আবদুল্লাহ

আড়াই মাস কারাভোগের পর জামিনে মুক্ত হলেন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হওয়া শিক্ষার্থী মোহাম্মদ সিফাত আবদুল্লাহ।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মো. মাসুদ হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ বিকেলে জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাইবাছাই শেষে আর কোনো মামলা না থাকায় সিফাতকে মুক্তি দেওয়া হয়।’

image

এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে বিদ্যুৎ বিল বেশি আসার অভিযোগ তুলে ফেসবুকে বর্তমান সরকার এবং সরকারপ্রধানকে নিয়ে আপত্তিকর ভাষায় ফেসবুক লাইভ করেন এই তরুণ। তারই জেরে ৩ সেপ্টেম্বর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

পরের দিন সন্ত্রাসবিরোধী একটি মামলায় গ্রেফতার দেখিয়ে শিক্ষার্থী সিফাতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরপর দুই দফায় নিম্ন আদালতে তার জামিন আবেদন নাকচ করা হয়। 

গত ৭ সেপ্টেম্বর গাজীপুর মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. রাকিবুল ইসলাম সিফাতের জামিন নামঞ্জুর করেন। পরে ২২ সেপ্টেম্বর গাজীপুর মহানগর দায়রা জজ আদালতে দ্বিতীয় দফায় তার জামিন আবেদন খারিজ হয়।

দ্বিতীয় দফায় সিফাতের জামিন নামঞ্জুরের পর তার আইনজীবীরা হাইকোর্টের দ্বারস্থ হন। শুনানি শেষে উচ্চ আদালত আজ তার জামিন মঞ্জুর করেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর