মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪০ পিএম

শেয়ার করুন:

৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী

আইনজীবী পেশায় প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। এর ফলে ৩৫ বছর বয়সের পর আর কারও আইনজীবী হওয়ার সুযোগ থাকবে না।

মঙ্গলবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্ট মিলনায়তনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেলের কার্যালয় ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে পরিচালিত ‘এজিও–ইউএনডিপি ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর দ্বিতীয় ব্যাচের সমাপনী ও তৃতীয় ব্যাচের নবীন ইন্টার্নদের বরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, সরকার বহুল আলোচিত সাইবার সুরক্ষা আইনের কয়েকটি ধারায় সংশোধন আনার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে।

আইন পেশায় আসা তরুণদের দিকনির্দেশনা দিয়ে মো. আসাদুজ্জামান বলেন, শুধু মামলায় জয়লাভ করাই একজন আইনজীবীর একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়; বরং ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে।

নবীনদের পেশাগত দায়িত্ব পালনে সৎ থাকার পাশাপাশি মানবিক গুণাবলিসম্পন্ন আইনজীবী হওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

আরএনবি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর