মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

কামরাঙ্গীরচরে কিশোরীকে ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড
ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল

রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামাল নামে এক আসামিকে মৃত্যুদণ্ড ও  ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভিকটিমকে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

এর আগে কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। রায় ঘোষণা শেষে সাজার পরোয়ানা দিয়ে আবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৩ সালের ৪ ডিসেম্বর আসামি জামাল তার স্ত্রীর অনুপস্থিতে তার ঘরে এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। একপর্যায়ে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে এবং তার শরীরে নানাবিধ শারীরিক জটিলতা দেখা দিলে বিষয়টি তার মা জানতে পারেন।

পরবর্তীতে ২০২৪ সালে ভিকটিমের মা বাদী হয়ে রাজধানীর কামরাঙ্গীরচর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষ পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। মামলার বিচার চলাকালে  ৯ জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর