সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত: সালমান-আনিসুলের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম

শেয়ার করুন:

সাক্ষী ডেঙ্গুতে আক্রান্ত: সালমান-আনিসুলের মামলার সাক্ষ্যগ্রহণ পেছাল
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে।

রাষ্ট্রপক্ষের সাক্ষী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় প্রসিকিউশনের সময়ের আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী ২৬ অক্টোবর সাক্ষ্যগ্রহণের নতুন দিন ঠিক করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর সদস্য মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আদালতে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘এ মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষীর জবানবন্দি হওয়ার কথা ছিল। কিন্তু তিনি ডেঙ্গুতে আক্রান্ত হওয়ায় আদালতে আসতে পারেননি। এজন্য আমরা অক্টোবরের শেষের দিকে সময় চাই।’

পরে আদালত প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ অক্টোবর দিন নির্ধারণ করে।

এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার সালমান এফ রহমান ও আনিসুল হককে কারাগার থেকে প্রিজন ভ্যানে করে ট্রাইব্যুনালে হাজির করা হয়।প্রসিকিউশনের শুনানির সময় তারা দুজনই কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর হত্যা, উসকানি, প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেয় একই আদালত।

এরপর চলতি বছরের ১২ জানুয়ারি সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল-১। গত ২২ ফেব্রুয়ারি থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আরএনবি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর