বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পিএম

শেয়ার করুন:

১৯তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৭ অক্টোবর
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস)

ঊনবিংশ (১৯তম) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা, ২০২৬-এর প্রিলিমিনারি পরীক্ষা আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (জেলা ও দায়রা জজ) মো. তসলিম আরিফ স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারী সকলকে অবহিত করা যাচ্ছে যে, প্রাথমিক পরীক্ষা আগামী ১৭ অক্টোবর (শনিবার) তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

পরীক্ষার কেন্দ্র, সময় ও বিস্তারিত সময়সূচি নির্ধারণের কার্যক্রম এখনও চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, কেন্দ্র নির্বাচন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নির্ধারিত সময়ে পরীক্ষা নেওয়ার বিষয়ে সম্মতি পাওয়ার পর কেন্দ্র ও সময় চূড়ান্ত করা হবে।

চূড়ান্ত সময়সূচি যথাসময়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে বলেও জানিয়েছে কমিশন।

পরীক্ষা সংক্রান্ত হালনাগাদ তথ্যের জন্য আবেদনকারীদের নিয়মিত কমিশনের ওয়েবসাইট অনুসরণের অনুরোধ করা হয়েছে।

আরএনবি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর