বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল নজরদারিতে আছেন এবং বাংলাদেশে থাকলে তার পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাকসুদ কামালকে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কি না-এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, ‘প্রসিকিউশন কোনো আসামিকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পর অলরেডি ফরমাল চার্জ দেওয়া হয়েছে। ফরমাল চার্জ দেওয়ার প্রেক্ষিতে যদি কোনো আসামি পলাতক থাকে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।’

ঢাবির সাবেক উপাচার্য মাকসুদ কামালের বিষয়ে আমিনুল ইসলাম আরও বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। যেহেতু মাকসুদ কামাল ভিসি অত্যন্ত বিতর্কিত ব্যক্তি, তিনি আমাদের নজরদারিতে আছেন। আমি বিশ্বাস করি, তিনি বাংলাদেশে থাকলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তার পক্ষে নাই।’

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর