সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামী সপ্তাহে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রিফিংয়ে এ তথ্য দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর জানান, শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলাটি প্রাধান্য দিয়ে দ্রুত বিচারকাজ শেষ করা হবে। এ হত্যাকাণ্ডে শেখ হাসিনাসহ পলাতক ২৯ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল-২; এ মামলায় পরবর্তী শুনানি হবে ১৬ সেপ্টেম্বর।
এদিকে, সকালে সাবেক ৩ মন্ত্রীসহ ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালে নাশকতার আশঙ্কা থাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক ফারজানা রুপার সাথে তার সন্তানদের দেখা করার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল।
এমআই




