বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতির আসনের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬, ০৫:০৬ পিএম

শেয়ার করুন:

রাষ্ট্রপতির আসনের নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন প্রবাসীরা
চাকরিজীবী ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছেড়ে দেওয়া ঠাকুগাঁও-১ আসনের উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রবাসী এবং দেশের ভেতরে থাকা সরকারি চাকরিজীবী ও ভোটের দায়িত্বে নিয়োজিতরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের এই তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা আজকে একটি সিদ্ধান্ত নিয়েছি। ঠাকুরগাঁও উপ-নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট নেওয়া জন্য। এটার জন্য নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাহেবকে যা যা দরকার করার জন্য বলা হয়েছে।

সিইসি বলেন, এই কমিশন যখন থাকবে না, অন্যরা যখন আসবেন; তারাও যেন পোস্টাল ব্যালটে ভোট নিতে পারে। আমরা জন্য প্রশিক্ষণ দিচ্ছি, ম্যানুয়েল রেখে যাচ্ছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ করবে ইসি।

এমএইচএইচ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর