সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কো-কোঅর্ডিনেটর ও তদন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ১১:৫৮ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কো-কোঅর্ডিনেটর ও তদন্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কো-কোঅর্ডিনেটর ও তদন্তকারী কর্মকর্তা পদে দুই কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৩ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৪৯ অনুসারে মুহম্মদ শহীদুল্যাহ চৌধুরীকে (পিপিএম) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় কো-কোঅর্ডিনেটর পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তিনি এ দায়িত্ব পালন করবেন।

অন্য এক আদেশে, একই আইনের ধারা ৪৬ অনুসারে মো. আলমগীরকে (পিপিএম) তদন্ত সংস্থার তদন্তকারী কর্মকর্তা পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

উভয় প্রজ্ঞাপনেই শর্ত আরোপ করা হয়েছে যে, এ নিয়োগ কার্যকর করতে তাঁদের অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ নিয়োগের অন্যান্য শর্তাবলি চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরএনবি/এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর