রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

গুম-হত্যা মামলায় ফজলে করিম-জিয়াউলের তদন্ত প্রতিবেদন ২৫ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম

শেয়ার করুন:

গুম-হত্যা মামলায় ফজলে করিম-জিয়াউলের তদন্ত প্রতিবেদন ২৫ অক্টোবর
সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান

চট্টগ্রামের রাউজানের সাবেক ইউপি চেয়ারম্যানকে গুম ও হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ও অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে আগামী ২৫ অক্টোবর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন।

আরও পড়ুন: ইলিয়াস আলী গুম: উইং কমান্ডার সাইফুরকে ট্রাইব্যুনালে হাজির

এদিন কড়া নিরাপত্তায় মামলার দুই আসামি ফজলে করিম চৌধুরী ও জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। শুনানিতে তিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরেন এবং তদন্ত সম্পন্ন করতে আরও সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করেন।

মামলার নথিপত্র থেকে জানা যায়, ২০১০ সালে চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আবু জাফরকে তুলে নিয়ে গুম করার পর হত্যার অভিযোগ আনা হয়।

আরও পড়ুন: নুসরাত হত্যা মামলা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের রায় সোমবার 

এই ঘটনায় সাবেক এমপি ফজলে করিম ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে মামলাটি পরিচালনা করছে প্রসিকিউশন।

এর আগে গত ১৯ এপ্রিল গুম ও হত্যার এই মামলায় ফজলে করিম ও জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একদিন করে অনুমতি দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।

চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এবং সাবেক বহুল আলোচিত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান বর্তমানে কারাগারে রয়েছেন।

আরএনবি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর