বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ঢাকা

হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ আগস্ট ২০২৬, ০৭:১২ পিএম

শেয়ার করুন:

হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
হাইকোর্ট। ফাইল ছবি

শৃঙ্খলাভঙ্গের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকায় এক বেঞ্চ অফিসারের বেতন স্থগিতের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন।

সম্প্রতি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত পৃথক পৃথক অফিস আদেশে এসব সিদ্ধান্ত জানানো হয়।

আদেশ সূত্রে জানা যায়, বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএসকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। তারা হলেন— মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশা। 

গত ৪ আগস্ট এ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।

অন্যদিকে, টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। 

গত ২৬ জুলাই এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে প্রশাসন।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, বিচার বিভাগের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে অনিয়ম ও কর্তব্যে অবহেলার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে পৃথক অফিস আদেশের মাধ্যমে তা কার্যকর করা হয়েছে।

আরএনবি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর