রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ আগস্ট ২০২৬, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা: আপিল বিভাগে শুনানি শুরু
আওয়ামী লীগ নেতা ও গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসানুল্লাহ মাস্টার / ফাইল ছবি

গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের আপিল এবং রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি দেশের সর্বোচ্চ আদালতে শুরু হয়েছে।

​রোববার (২ আগস্ট) প্রধান বিচারপতি জুবায়ের রহমান  চৌধুরীর নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগে এই মামলার শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।

​২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের এক সমাবেশে সন্ত্রাসীদের প্রকাশ্যে গুলিতে নিহত হন তৎকালীন সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার। ওই ঘটনায় তার ছোট ভাই মতিউর রহমান বাদী হয়ে টঙ্গী থানায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

​মামলার তদন্ত শেষে ২০০৫ সালের ১৬ এপ্রিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পরবর্তীতে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে ২০১৬ সালের ১৫ জুন হাইকোর্ট নিম্ন আদালতের রায় সংশোধন করে পর্যবেক্ষণসহ রায় দেন। হাইকোর্টের রায়ে ​৬ জনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। এ ছাড়া ​৭ জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ​২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকে। আর ​১১ জন আসামিকে খালাস দেওয়া হয়। আর বিচার চলাকালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি মারা যান।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ পৃথক আপিল আবেদন জানায়, যার চূড়ান্ত শুনানি বিচারিক প্রক্রিয়ার ধারাবাহিকতায় সর্বোচ্চ আদালতে শুরু হলো। 

আরএনবি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর