সোমবার, ১৫ জুন, ২০২৬, ঢাকা

এবার প্রতারণার মামলায় তৌহিদ আফ্রিদি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুন ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

তৌহিদ আফ্রিদি
কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি

রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা অনলাইন প্রতারণার মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ।


বিজ্ঞাপন


আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান তৌহিদ আফ্রিদিকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনে বলা হয়, মামলার অপর এক সন্দেহভাজন আসামি নিশাদুজ্জামান নিশাদকে জিজ্ঞাসাবাদের সময় তৌহিদ আফ্রিদির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। ফলে তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার দেখানো প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ গোলাম মুর্তজা ইবনে ইসলাম। অন্যদিকে আসামিপক্ষে আইনজীবী ইকবাল মাহমুদ শোভন আবেদনটির বিরোধিতা করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পরে তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। প্রথমে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জনের পর ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগ করানো হয়। পরে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে সিআইডি। পরবর্তীতে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর