শুক্রবার, ২২ মে, ২০২৬, ঢাকা

এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ মে ২০২৬, ১০:৫৯ পিএম

শেয়ার করুন:

ঋণখেলাপি: এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা
মোহাম্মদ সাইফুল আলম। ফাইল ছবি

চট্টগ্রামে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর খাতুনগঞ্জ করপোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকার খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২১ মে) চট্টগ্রামের অর্থঋণ আদালত-১–এর বিচারক মো. হেলাল উদ্দিন এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


আদালতে ব্যাংকের আবেদনে বলা হয়, ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক রাখা হয়নি। ডিক্রি জারির পরও দায়ীদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন, ২০০৩–এর ৩৪ ধারা অনুযায়ী দেওয়ানি কারাদণ্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত তাঁদের বিরুদ্ধে পাঁচ মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।

সাজা পরোয়ানাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ওসমান গনি, মো. রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা পারভীন ও আহসানুল আলম। তাঁদের সবার বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউস উল্লেখ করা হয়েছে।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি–এর খাতুনগঞ্জ করপোরেট শাখার জ্যেষ্ঠ প্রধান কর্মকর্তা মোহাম্মদ দিদারুল আলম মজুমদার ব্যাংকের পক্ষে আবেদন ও হলফনামা দাখিল করেন। মামলায় ব্যাংকের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট রকিবুল আনোয়ার। দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত এ আদেশ দেন।

এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর