বুধবার, ২০ মে, ২০২৬, ঢাকা

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০১:২০ এএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তা আইন মন্ত্রণালয়ে

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৯ মে) এ বিষয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।


বিজ্ঞাপন


প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ অনুযায়ী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের উল্লিখিত সদস্যদের পরবর্তী উপযুক্ত পদে পদায়নের জন্য পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হলো। প্রজ্ঞাপনে ছকের মাধ্যমে কর্মকর্তাদের নাম, বিলুপ্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের সাবেক পদ এবং সংযুক্ত পদ উল্লেখ করা হয়েছে। ১৯ মে এটি জারি হলেও এর ভূতাপেক্ষ (আগের তারিখ থেকে) কার্যকারিতা দেখানো হয়েছে গত ১০ এপ্রিল থেকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাখিল করা যোগদানপত্র ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে গ্রহণ করা হয়েছে। পৃথক আরেকটি আদেশে এই কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখ দেখানো হয়েছে ১০ এপ্রিল। এর আগের দিন, অর্থাৎ ৯ এপ্রিল জাতীয় সংসদে ‘সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ’ বাতিল করা হয়েছিল।

২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবন-৪ এ তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এই সুপ্রিম কোর্ট সচিবালয় উদ্বোধন করেছিলেন। সেই অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলও উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/একেবি


বিজ্ঞাপন


আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর