শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ মে ২০২৬, ০৭:০৮ এএম

শেয়ার করুন:

সুপ্রিম কোর্ট বারে বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়
সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক মোহাম্মদ আলী। ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে জয় পেয়েছেন বিএনপিপন্থী প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। সম্পাদক পদেও জয় পেয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।

বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত দুইটার দিকে ফল ঘোষণা করেন নির্বাচন উপকমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।


বিজ্ঞাপন


১৪টি পদের মধ্যে বিএনপিপন্থী প্যানেল জয় পেয়েছে ১৩টিতে। বাকি একটি পদ পেয়েছে জামায়াতপন্থী প্যানেল। এর আগে দুই দিনব্যাপী নির্বাচনে ৪ হাজার ৪৮টি ভোট পড়ে।

বিএনপিপন্থী প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন খোকন, সহসভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান এবং সম্পাদক পদে মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহসম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।

সদস্য পদে নির্বাচিত হয়েছেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী। সাতটি সদস্য পদের একটিতে জয় পেয়েছেন জামায়াতপন্থী প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে এক ঘণ্টা বিরতির পর বিকেল পাঁচটা পর্যন্ত ভোটগ্রহণ চলে।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর