সোমবার, ১১ মে, ২০২৬, ঢাকা

সাংবাদিক দম্পতি শাকিল-রুপার জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মে ২০২৬, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

Shakil Rupa
সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা। ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে সব মামলায় জামিন না পাওয়ায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা। আইনজীবীরা জানিয়েছেন, দুজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত।


বিজ্ঞাপন


আদালত সূত্রে জানা গেছে, ফারজানা রুপা ও শাকিল আহমেদ পৃথক ১৩টি জামিন আবেদন করেছিলেন। এর মধ্যে ফারজানা রুপার আট মামলা এবং শাকিল আহমেদের পাঁচ মামলা ছিল। আদালত ফারজানা রুপাকে ছয় মামলায় এবং শাকিল আহমেদকে পাঁচ মামলায় জামিন দিয়েছেন। বাকি একটি করে মামলায় তাদের জামিন দেওয়া হয়নি। এ কারণে তারা এখনই কারামুক্ত হতে পারছেন না।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, শাকিল আহমেদ বার্তাপ্রধান ও ফারজানা রুপা প্রধান প্রতিবেদক হিসেবে একাত্তর টেলিভিশনে কাজ করছিলেন। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় টেলিভিশন কর্তৃপক্ষ। পরে ২১ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশ। সেদিন তারা টার্কিশ এয়ারলাইনসে প্যারিসে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন।


বিজ্ঞাপন


এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর