হত্যাসহ পৃথক পাঁচ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য আগামী ১০ মে দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (৭ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
বিজ্ঞাপন
আদালতে চিন্ময় দাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।
জাতীয় পতাকা অবমাননার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৫ সালের ৩০ এপ্রিল হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন। পরে হত্যা মামলাসহ পৃথক পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এরপর তার জামিন আবেদন শুনানি নিয়ে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট।
২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। ওই বছরের ২৫ নভেম্বর এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়ার পর তার অনুসারীদের হট্টগোলকে কেন্দ্র করে ২০২৫ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
বিজ্ঞাপন
এআর




