সোমবার, ৪ মে, ২০২৬, ঢাকা

হত্যা মামলায় রিমান্ডে সাবেক এমপি মাসুদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৫:৩৯ পিএম

শেয়ার করুন:

masud
জাতীয় পার্টির সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরে বিপ্লব শেখ (১৯) নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় জাতীয় পার্টির সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৪ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।


বিজ্ঞাপন


এদিন মাসুদ চৌধুরীকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই সন্ধ্যায় মিরপুর-১০ এলাকায় চলমান আন্দোলনে অংশ নেন বিপ্লব শেখ। এ সময় আসামিদের ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হন তিনি। 

পরে গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে তার পরিবার। মাসুদ চৌধুরী মামলাটির একজন আসামি।

গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে সাবেক এই সেনা কর্মকর্তা ও এমপিকে গ্রেফতার করা হয়। সেই থেকে তিনি কারাগারে রয়েছেন।


বিজ্ঞাপন


এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর