শনিবার, ২ মে, ২০২৬, ঢাকা

বিএনপির দখলে ঢাকা বার, খাতাই খুলতে পারেনি জামায়াত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ মে ২০২৬, ১২:৫১ এএম

শেয়ার করুন:

বিএনপির দখলে ঢাকা বার, খাতাই খুলতে পারেনি জামায়াত

ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদ সমর্থিত নীল প্যানেলের নিরঙ্কুশ বিজয় হয়েছে। তবে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সবুজ প্যানেল একটি পদেও জয় পায়নি। 

শুক্রবার (১ মে) রাত ১২ টার দিকে ঢাকা বার নির্বাচন কমিশন ভোট গণণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদেই বিজয়ী হয়েছে নীল প্যানেল। 

ঘোষিত ফলাফলে দেখা গেছে, সভাপতি পদে বিএনপি জোট থেকে আনোয়ার জাহিদ ভূইয়া ৪৪৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে জামায়াত জোটের এস এম কামাল উদ্দিন পেয়েছেন ২১৭৯ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী মো. ইউনুস আলী বিশ্বাস পান ১৪৬ ভোট।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে বিএনপি থেকে আবুল কালাম খান ৪০৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী জামায়াতের আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১৬৬১ ভোট। এছাড়া স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে এ পদে মো. শহিদুল্লাহ ৪২৪ ও বলাই চন্দ্র দেব ৩৫৫ ভোট পেয়েছেন।

এছাড়া বিএনপি জোট থেকে সিনিয়র সহসভাপতি পদে রেজাউল করিম চৌধুরী ৪৫০৮ ভোট, সহসভাপতি আবুল কালাম আজাদ ৪৪৩৩ ভোট, ট্রেজারার আনিসুজ্জামান আনিস ৩৯৪৭ ভোট, সিনিয়র সহসাধারণ সম্পাদক ইলতুমিশ সওদাগার আ্যনি ৪৩৫৫ ভোট, সহসাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েল ৩৬৯৯ ভোট, লাইব্রেরি সেক্রেটারি খন্দকার মাকসুদুল হাসান ৪৩২০ ভোট, কালচালার সেক্রেটারি মারজিয়া হিরা ৩৮৭৯ ভোট, অফিস সেক্রেটারি আফজাল হোসেন মৃধা ৩৯৪০ ভোট, স্পোর্টস সেক্রেটারি সোহেল খান ৪০৯৪ ভোট, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি এ এইচ এম ফিরোজ ৪১৪৪ ভোট, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে শফিকুল ইসলাম শফিক ৪৫৯৭ ভোট পেয়ে জয়যুক্ত হয়েছেন।


বিজ্ঞাপন


কার্যকরী সদস্য পদে বিএনপি জোট থেকে নির্বাচনে সর্বাধিক ৪৪২৩ ভোটে জয়ী হয়ে ফারজানা ইয়াসমিন প্রথম, নজরুল ইসলাম মামুন ৪৩০৩ ভোট পেয়ে দ্বিতীয়, আদনান রহমান ৪২৭৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া নির্বাচিত বিএনপির বাকি সদস্যরা হলেন- সৈয়দ সারোয়ার আলম নিশান ৪০০৯ ভোট, মামুন মিয়া ৩৯৫১ ভোট, নিজামউদ্দিন ৩৮৯৪ ভোট, সামিউল ৩৮৮৪ ভোট, মোজাহিদুল ইসলাম সায়েম ৩৭৪০ ভোট, এ এইচ এম রেজাউনুল সৈয়দ রোমিও ৩৫০৪ ভোট ও শেখ শওকত হোসেন ৩৪১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

জামায়াত থেকে যারা জয়ী হতে পারেননি তারা হলেন— সভাপতি পদে এস এম কামাল উদ্দিন, সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম, সহসভাপতি লুতফর রহমান আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ট্রেজারার আজমত হোসেন, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক শাহিন আক্তার, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি শাহাদাত হোসেন, কালচালার সেক্রেটারি বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি আব্দুর রাজ্জাক, স্পোর্টস সেক্রেটারি বাবুল আক্তার বাবু, সোস্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি শাহাজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান মাসুদ। সদস্য পদে দিলরুবা আক্তার, জহিরুল ইসলাম, কাওসার আহম্মেদ,কাইয়ুম হোসেন নয়ন, মহসিন রেজা, ওমর ফারক, শাহ আলম, ইউনূস ও মোশারফ হোসেন।

অপরদিকে, স্বতন্ত্র হিসেবে হেরেছেন— সভাপতি পদে ইউনুস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক পদে বলাই চন্দ্র দেব, মোহাম্মদ শহিদুল্লাহ, ট্রেজারার পদে রফিকুল ইসলাম, সহসাধারণ সম্পাদক পদে দেওয়ার আবুল হোসেন, কালচারাল সেক্রেটারি পদে ওলিদা বেগম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এরআগে গত বুধ ও বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনে ভোটগ্রহণ হয়। এবার ২০ হাজার ৭৮৫ ভোটারের মধ্যে দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন। সেই হিসেবে প্রায় ৩৪ শতাংশ আইনজীবী ভোট দিয়েছেন, যা অন্যান্য বছরের তুলনায় কম।

 

এমএইচআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর