বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ১০৫ হিসাব অবরুদ্ধ, আয়কর নথি জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পিএম

শেয়ার করুন:

M
সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী ও শেখ হাসিনার সাবেক বেয়াই খন্দকার মোশাররফের ১০৫টি হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এর মধ্যে ব্যাংক হিসাব পাঁচটি, ওয়েজ আর্নারস বন্ড ১৩টি এবং এফডিআর ৮৭টি।

বুধবার (২৯ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের মামলায় এবং সংস্থাটির করা আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আলমগীরের আদালত এই আদেশ দেন।


বিজ্ঞাপন


মামলাটির তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার এসব হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেছিলেন।

দুদকের অপর এক আবেদনের প্রেক্ষিতে খন্দকার মোশাররফের আয়কর নথি জব্দের আদেশও দিয়েছেন একই আদালত।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

নথি সূত্রে জানা যায়, পাঁচটি ব্যাংক হিসাবে বর্তমান স্থিতি ৬৬ হাজার ৩৭৬ টাকা এবং ১৬ হাজার ৪১৯ ডলার, ১৩টি ওয়েজ অর্নারস বন্ডের ক্রয়মূল্য/ বর্তমান স্থিতি ১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা এবং ৮৭টি এফডিআরে বর্তমান স্থিতির পরিমাণ ২৭ কোটি ৭ লাখ ৯৬ হাজার ১২১ টাকা।


বিজ্ঞাপন


দুদকের আবেদনে বলা হয়, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৫ কোটি ১৮ লাখ ৭৯ হাজার ৭৭ টাকা মূল্যের সম্পত্তি অর্জনপূর্বক নিজ দখলে রেখেছেন। এছাড়া ব্যাংক হিসাবের মাধ্যমে ৯৯ কোটি ২১ লাখ ১৮ হাজার ৮৪২ টাকা ও ১১ লাখ ৩৩ হাজার ৮১৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে তা হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০২৫ সালের ২ জুন মামলা দায়ের করে। 

তদন্তের স্বার্থে আসামি খন্দকার মোশাররফ হোসেনের নামীয় ব্যাংক হিসাব, ওয়েজ আর্নার্স বন্ড ও এফডিআরসমূহ অবরুদ্ধ (ফ্রিজ) করা প্রয়োজন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর