ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদসহ হল সংসদের একাধিক নেতাকর্মীর ওপর শাহবাগ থানার ভেতরে হামলার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত এফআইআর নেওয়ার দাবিতে সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ডাকসুর সমাজসেবা সম্পাদক মো. যুবায়ের বিন নেছারী (এবি জুবায়ের) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের মাধ্যমে এ নোটিশ দেন।
বিজ্ঞাপন
জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এই নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, গত ২৩ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়ে। এ বিষয়ে অভিযোগ জানাতে তিনি শাহবাগ থানায় গেলে সেখানে উপস্থিত ছাত্রদলের ১০০ থেকে ১২০ জন নেতাকর্মী তাকে অবরুদ্ধ করে রাখে।
পরে বিষয়টি জানতে পেরে মাস্টারদা সূর্যসেন হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সায়েদুজ্জামান নুর আলভী ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এরপর ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ বিভিন্ন সম্পাদক ও প্রতিনিধিরা সন্ধ্যা ৭টার দিকে থানায় গেলে তাদের ওপরও হামলার ঘটনা ঘটে বলে নোটিশে উল্লেখ করা হয়।
এম/ক.ম




