সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

আমার অধীনে বন্দি ছিলেন শেখ হাসিনা: ট্রাইব্যুনালে আমান আযমী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম

শেয়ার করুন:

আমার অধীনে বন্দী ছিলেন শেখ হাসিনা : ট্রাইব্যুনালে আমান আযমী
অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

হুসেইন মুহম্মদ এরশাদের সামরিক শাসনামলে শেখ হাসিনাকে নিজের অধীনে বন্দি রাখা হয়েছিল বলে জেরায় দাবি করেছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী। 

সোমবার (২৭ এপ্রিল) জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারে (জেআইসি) গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের জেরায় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ জেরা পরিচালনা করেন আইনজীবী আজিজুর রহমান দুলু। প্যানেলের অপর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

মামলায় গ্রেফতারকৃতরা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী। তাদের পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করছেন আজিজুর রহমান দুলু।

জেরার এক পর্যায়ে দুলু জানতে চান, ‘শেখ হাসিনার সঙ্গে তার কখনো সাক্ষাৎ হয়েছিল কি না।’ জবাবে আযমী বলেন, ‘১৯৮৩ সালে কয়েকবার শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়। সে সময় হেয়ার রোডের একটি বাড়িতে তিনি তার কোম্পানিসহ অবস্থান করছিলেন এবং ওই বাড়িতেই শেখ হাসিনা, মতিয়া চৌধুরী ও সাহারা খাতুনকে কয়েকদিনের জন্য বন্দী রাখা হয়েছিল ।’


বিজ্ঞাপন


মানবতাবিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে তিনজন গ্রেফতার রয়েছেন। সোমবার সকালে তাদের ঢাকার সেনানিবাসের সাব-জেল থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এম/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর