সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫২ এএম

শেয়ার করুন:

হাইকোর্টে আগাম জামিন পেলেন আমির হামজা

মানহানির মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

মামলাটিতে গ্রেফতারি পরোয়ানা জারির পর সোমবার (২৭ এপ্রিল) হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন এই সংসদ সদস্য। পরে বিচারপতি জাহিদ সারওয়ার কাজলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আট সপ্তাহের আগাম জামিন দেন।


বিজ্ঞাপন


বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে করা মামলায় গত ২১ এপ্রিল আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন সিরাজগঞ্জের একটি আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল মানহানির অভিযোগে মামলাটি করেন। একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

গত ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় আমির হামজা জ্বালানিমন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন। এ নিয়ে তার বিরুদ্ধে আগেও একাধিকবার আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ উঠেছে।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর