রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

জুলাইয়ের হত্যা মামলা: আ.লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

c
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ফাইল ছবি

জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যাত্রাবাড়ী থানার সাধারণ সম্পাদক হারুন আর রশীদ মুন্না ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

চব্বিশের জুলাই আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী থানা এলাকায় মো. পারভেজ মিয়া নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় তাদের এ রিমান্ড মঞ্জুর করা হয়।


বিজ্ঞাপন


বুধবার (১৫ এপ্রিল) দুই আসামিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। 

এসময় আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস দুই আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনে অংশ নেন মো. পারভেজ মিয়া। ওইদিন বিকেল ৫টায় আসামিদের ছোড়া গুলিতে তিনি আহত হন। 

সে সময় পারভেজকে প্রথমে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


বিজ্ঞাপন


এ ঘটনায় ২০২৪ সালের ২৯ অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করে নিহত পারভেজের পরিবার।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর