রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

জেমকন গ্রুপের পরিচালকের ১০টি হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ পিএম

শেয়ার করুন:

জেমকন গ্রুপের পরিচালকের ১০টি হিসাব অবরুদ্ধ
জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদ। সংগৃহীত ছবি

জেমকন গ্রুপের পরিচালক কাজী ইনাম আহমেদের নামে থাকা ১০টি হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে আটটি ব্যাংক একাউন্ট এবং দুটি ক্রেডিট কার্ড রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) মামলার তদন্ত সংস্থা দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, আসামি কাজী ইনাম আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিবিহীন ৩২ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনপূর্বক নিজ ভোগ দখল এবং তার নিজের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট ১৪টি হিসাবে ৭৪ কোটি ৭৮ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুদক মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। তদন্তকালে আসামি কাজী ইনাম আহমেদের নামে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। 

তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়, আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোন পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বহিঃ বাংলাদেশে গমন করে আত্মগোপনের সম্ভবনা রয়েছে। 

মামলাটি তদন্তের স্বার্থে, আসামি কাজী ইনাম আহমেদের নামে অর্জিত অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ অবরুদ্ধকরণ করা আবশ্যক। আদালত এ আবেদন মঞ্জুর করেন।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর