নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিষয়ে রুল জারি করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তফাদার।
বিজ্ঞাপন
মামলার নথি অনুযায়ী, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা এবং দীর্ঘদিন জনসম্মুখে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে ডিসেম্বরের রাতে তাকে আটক করা হয়।
এম/এমআই

