বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ঢাকা

দ্রুত বিচার পাওয়ার অধিকার রক্ষায় সচেষ্ট থাকব: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০৪:৩৬ পিএম

শেয়ার করুন:

দ্রুত বিচার পাওয়ার অধিকার রক্ষায় সচেষ্ট থাকব: অ্যাটর্নি জেনারেল

কোনো নাগরিক যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, নাগরিকের দ্রুত বিচার পাওয়ার সাংবিধানিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকব।

বুধবার (২৫ মার্চ) নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। 


বিজ্ঞাপন


নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ সময় আরও বলেন, কারো ন্যায়বিচারে বাধা দেব না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।

গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। এরপর থেকেই আইন অঙ্গনে পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হবেন—তা নিয়ে আলোচনা চলছিল। আলোচনায় ছিলেন কয়েকজন আইনজীবীর নাম। অবশেষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।

নতুন দায়িত্ব নেওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘কারো ন্যায়বিচারে বাধা দেব না। দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠাই হবে প্রধান লক্ষ্য।’

দায়িত্ব গ্রহণের মুহূর্তে ব্যারিস্টার কাজল আবেগাপ্লুত হয়ে মায়ের কথা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কথাও মনে পড়েছে বলে জানিয়েছেন।


বিজ্ঞাপন


ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল তিনবার আইনজীবী সমিতির সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ১৯৯৫ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে তাঁর পেশাজীবন শুরু হয়। ছাত্রজীবনে তিনি সাংবাদিকতার সঙ্গেও যুক্ত ছিলেন। এ ছাড়া ২০০৩ থেকে ২০০৬ মেয়াদে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কূটনৈতিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

এআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর