আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের সদস্যের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের তথ্য উদঘাটনে চিফ প্রসিকিউটরের নেতৃত্বে পাঁচ সদস্যের ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
তিনি বলেন, আমাদের সামনে একটা প্রশ্ন উত্থাপিত হয়েছে বা একটা অভিযোগ এসেছে। এটিকে (অব্যহতি পাওয়া একজন প্রসিকিউটর বিষয়ে) আমরা হালকাভাবে দেখছি না। একই সঙ্গে এই ট্রাইবুনালে আর কারও বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, সেসব বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের জন্য আমার নেতৃত্বে পাঁচ সদস্য বিশিষ্ট একটা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি করেছি।
চিফ প্রসিকিউটর বলেন, এই কমিটির মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের প্রসিকিউশন টিমের কোনো সদস্য বা সংশ্লিষ্ট কোনো ব্যক্তি যদি কোনো অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকেন, সেই বিষয়ে তথ্য উদঘাটন করব। অভিযোগের প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।
এএইচ

