রোববার, ৮ মার্চ, ২০২৬, ঢাকা

আমিনুল ও রবিনের আবেদন শুনানির জন্য গ্রহণ, ব্যালট সংরক্ষণের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০১:১০ পিএম

শেয়ার করুন:

আমিনুল ও রবিনের আবেদন শুনানির জন্য গ্রহণ, ব্যালট সংরক্ষণের নির্দেশ
ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে করা ঢাকা-১৬ আসনের আমিনুল হক ও ঢাকা-৪ আসনের বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিনের আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ব্যালটসহ আসনের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ রোববার (৮ মার্চ) এ আদেশ দেন।


বিজ্ঞাপন


আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

এর আগে ১৫ এর অধিক প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।

হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এই বেঞ্চে অন্যান্য দেওয়ানি এখতিয়ারের সঙ্গে ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ দ্বারা সংশোধিত ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ মোতাবেক ‌‘নির্বাচনি’ আবেদনপত্র; যেসব বিষয় এই বেঞ্চে স্থানান্তরিত হবে এবং উপরোল্লিখিত বিষয়াদি সংক্রান্ত রুল, আবেদনপত্র গ্রহণ ও শুনানি করবেন।


বিজ্ঞাপন


বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর