বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রাষ্ট্রপতি পদ থেকে সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

President Shahabuddin
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনকে অপসারণে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একই সঙ্গে ত্রয়োদশ সংসদ উদ্বোধনের পূর্বে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতেও নোটিশে বলা হয়েছে।

এতে ২৪ ঘণ্টার মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। আর তা নাহলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এই আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার।

নোটিশটি সংসদ সচিবালয় ও আইন সচিবের কাছে প্রেরণ করা হয় বলে নোটিশদাতা আইনজীবী জানিয়েছেন।

নোটিশে বলা হয়, জুলাইকে অসম্মান করে সাম্প্রতিক বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন। ফলে তাকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে হবে।’


বিজ্ঞাপন


নোটিশে নতুন রাষ্ট্রপতি নিয়োগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের উদ্বোধনের ব্যবস্থা নিতেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর