বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ঢাকা

কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম

শেয়ার করুন:

কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। এটা একেবারেই স্পষ্ট বার্তা।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দুই পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করব, ততদিন এসব কখনোই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে; এই চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা। 

আমিনুল ইসলাম বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের অভ্যন্তরীণ পরিবার। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না। আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।

এমএইচএইচ/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর