বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

মানবতাবিরোধী অপরাধ

সাদ্দাম-ইনানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৫ পিএম

শেয়ার করুন:

সাদ্দাম-ইনানের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ শুরু
নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আজ চতুর্থ দিনের সাক্ষ্য গ্রহণ হবে।

আসামিরা হলেন- সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান।


বিজ্ঞাপন


সাক্ষ্য গ্রহণের কার্যক্রম পরিচালনা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এ মামলায় আরও পাঁচজন আসামি রয়েছে। তারা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল।


বিজ্ঞাপন


মামলার বিচার গত ১৭ ফেব্রুয়ারি শুরু হয়, যখন প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করা হয়। এ পর্যন্ত তিনজন সাক্ষী আসামিদের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন।

গত ২২ জানুয়ারি ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করেছিল।

এমআর/এমআই 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর