সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

পেট্রোবাংলার পরিচালক রফিকুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

শেয়ার করুন:

petrobangla
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন- পেট্রোবাংলা। ফাইল ছবি

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন- পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) রফিকুল ইসলামের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।


বিজ্ঞাপন


এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অবৈধভাবে গ্যাস সংযোগ এবং পুনঃসংযোগ ও গ্যাস বিল মওকুফ, নিয়োগ, পদোন্নতি ও ঠিকাদারের বিল প্রদান ও বিদেশিদের দেশের গ্যাস মজুদ সংক্রান্ত তথ্য বিক্রির মাধ্যমে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। 

কাজেই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রফিকুল ইসলামের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

দুদুকের এই আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পেট্রোবাংলার পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।


বিজ্ঞাপন


এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর