সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

প্লট দুর্নীতি: হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

শেয়ার করুন:

প্লট দুর্নীতি: হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকসহ ৩৬ জনের বিরুদ্ধে করা পৃথক দুই মামলার রায় দিয়েছেন আদালত।

সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।


বিজ্ঞাপন


রায়ে শেখ হাসিনাকে দুই মামলায় ১০ বছরের কারাদণ্ড ও টিউলিপের ২ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড। আরেক মামলায় টিউলিপ সিদ্দিকের ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজমিনা সিদ্দিক ও রাদওয়ান মুজিব সিদ্দিকের প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে।

এ ছাড়া রাজউক গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তাকে ৫ বছর করে কারাদণ্ড। রাজউক সদস্য খুরশিদ আলমের এক বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর