চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। আদালতের এই রায়ে চুক্তি বাস্তবায়নে কোনো বাধা থাকছে না।
বৃহস্পতিবার বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ এ রায় দেন। বিষয়টি আগে দ্বিধা বিভক্ত রায়ের কারণে প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছিল। পূর্বে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেছিলেন, আর জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার চুক্তি বৈধ বলে মত দেন।
বিজ্ঞাপন
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জমির উদ্দিন সরকার, আহসানুল করিম এবং মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
গত ৩০ জুলাই বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষ থেকে রিট দাখিল করা হয়। রিটে দাবি করা হয়, নিউমুরিং টার্মিনাল পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশ দেওয়া হোক।
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইতিমধ্যেই সমস্ত সুযোগ-সুবিধা সম্পন্ন। রিটের মাধ্যমে প্রশ্ন উঠেছিল, কেন তা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হচ্ছে। হাইকোর্টের রায়ে নিশ্চিত হলো, চুক্তি সম্পূর্ণ বৈধ।
এমআর/ক.ম

