বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাইয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

শেয়ার করুন:

Aziz
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার ভাই আনিস আহমেদ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলায় এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাত হোসেন।

নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি বিভিন্ন ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচার করেছেন। তাঁর বিরুদ্ধে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা ও বাড়ি ক্রয়ের অভিযোগটির বর্তমানে অনুসন্ধান চলমান। বিশ্বস্ত সূত্রে জানা যায়, আজিজের সহযোগী তাঁর ভাই আনিস আহমেদ দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমন রহিত করা আবশ্যক।

এসএইচ/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর