রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মানবতাবিরোধী অপরাধ: জয় ও পলকের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম

শেয়ার করুন:

মানবতাবিরোধী অপরাধ: জয় ও পলকের বিচার শুরুর আবেদন প্রসিকিউশনের
ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ফাইল ছবি

গণঅভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন।

রোববার (১১ ডিসেম্বর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এই আবেদন করেছেন। 

এই মামলায় ট্রাইব্যুনালে হাজির থাকা আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে ছিলেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।

গত ৪ ডিসেম্বর এই মামলায় দুই আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১। একইসঙ্গে হাসিনাপুত্র জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর